Bengal Liberty : দিল্লির লালকেল্লার গেট নম্বর ১ এর সামনে ভয়াবহ বিস্ফোরণ! রীতিমতো কেঁপে উঠল রাজধানী। বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের ছবি স্পষ্ট। বিস্ফোরণের জেরে আশপাশের তিনটি গাড়িতে আগুন ধরে যায়।
দলকল সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ দমকলের ৭ টি ইঞ্জিন ও ১৫টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে কোনও মতে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। তবে জখমের সংখ্যা অনেক বলেই অনুমান। সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও খবর
দিল্লি পুলিশ সূত্রে খবর,নিরাপত্তায় জোর দিতে লালকেল্লা সংলগ্ন এলাকায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়ন করা হয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক দল পৌঁছেছে বলে খবর।


