Derek O'Brien
Derek O'Brien

Derek O’Brien : ‘বিরোধীদেরই টার্গেট করছে ইডি’! দাবি ডেরেকের

Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Derek O’Brien)। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। তার মধ্যে বেশিরভাগটাই তৃণমূল নেতা কর্মীরা ইডির নজরে আছেন। পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা কর্মীর দুর্নীতির অভিযোগে শ্রীঘরে ঠাঁই হয়েছে। এমনকি আজ, বৃহস্পতিবারও একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। অতঃপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সক্রিয় হয়েছেন তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সাকেত গোখলের একটি মন্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁর দাবি, “ইডির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে করা মামলার ৯৮ শতাংশই বিরোধী দলগুলির নেতাদের বিরুদ্ধে (Derek O’Brien)।” তিনি আরও বলেন, “বাকি ২ শতাংশ হলেন তাঁরা, যারা ‘নির্মা’ দিয়ে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছেন।” তারপরই তিনি বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হেঁয়ালি করে বলেন, “আমরা কোথায় এসে পৌঁছেছি!”

Derek O'Brien
Derek O’Brien

সাকেত গোখলের নিশানায় কেন্দ্রীয় সংস্থা

​সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সাকেত গোখলে পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, গত ১১ বছরে ইডি মোট ৫,২৯৭টি মামলা দায়ের করলেও বিচারের জন্য আদালতে গিয়েছে মাত্র ৪৭টি। তাঁর কথায়, “ইডি-র মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ০.৭ শতাংশ। অর্থাৎ প্রতি ১,০০০টি মামলার মধ্যে মাত্র সাতটিতে সাজা হয়েছে। বাকি ৯৯৩টি মামলাই করা হয়েছে রাজনৈতিক নেতাদের জেলে আটকে রাখার উদ্দেশ্যে, কারণ কঠোর পিএমএলএ আইনে জামিন পাওয়া প্রায় অসম্ভব।” গোখলের অভিযোগ, তদন্ত প্রক্রিয়াকে শাস্তি হিসেবে ব্যবহার করে ব্ল্যাকমেল ও জবরদস্তির মাধ্যমে বিরোধী নেতাদের বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Advertisement
Advertisement

https://bengalliberty.com/2026/07/09/abhishek-banerjee-35/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury