Abhishek Banerjee
Bengal Liberty
‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তে চাপ বাড়ল( Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার এই মামলায় গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসেবে তলব করল সিআইডি (CID)। সেই তলবের ভিত্তিতে বৃহস্পতিবার ভবানীভবনে সিআইডির দফতরে হাজিরা দেন তিনি।

সিআইডি সূত্রে খবর(Abhishek Banerjee)
তদন্তকারী আধিকারিকদের সামনে বিকর্ণ নস্কর ওই ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। পাশাপাশি, তদন্তের স্বার্থে সহায়ক হতে পারে এমন একাধিক তথ্যও তিনি তদন্তকারীদের দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের ওপর হামলার অভিযোগ ওঠে। তদন্তকারীদের অনুমান, ওই মন্তব্য এবং পরবর্তী হামলার ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। মূলত সেই কারণেই তাঁকে সাক্ষী হিসেবে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলায় কণ্ঠস্বরের নমুনা(Abhishek Banerjee)
এদিকে, এই একই মামলায় কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) দেওয়ার জন্য আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরপর দু’বার বিধাননগর আদালতে হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আদালতে সিআইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করছেন। তদন্তকারী সংস্থার দাবি, মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় এই ভয়েস স্যাম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ।
এই আবহেই বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করাকে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আধিকারিকরা। এখন সিআইডি তাঁর বক্তব্য এবং অন্যান্য তথ্যপ্রমাণ মিলিয়ে পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে।


