Argentina
Bengal Liberty
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ও মিশরের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর(Argentina) ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার পর, আগামী রবিবার ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসিরা। পরপর দুবার ট্রফি জেতার সুবর্ণ সুযোগ রয়েছে ‘লা আলবিসেলেস্তে’দের সামনে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই এক বড়সড় বিতর্কে জড়িয়ে পড়ল আর্জেন্টিনা।

বিতর্কের মুখে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন(Argentina)
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) বিরুদ্ধে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকার (৩৬০ মিলিয়ন ডলার) সন্দেহজনক আর্থিক লেনদেন ও অর্থ পাচারের (Money Laundering) অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) এবং বিচার বিভাগ (DOJ) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

সন্দেহজনক লেনদেন(Argentina)
অভিযোগ উঠেছে, ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ‘ট্যুরপ্রোডএন্টার এলএলসি’ (TourProdEnter LLC) মার্কিন যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক, ব্যাংক অব আমেরিকা এবং জেপি মরগানের মতো বড় বড় ব্যাংকের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।
অর্থের অপব্যবহারের অভিযোগ তদন্তকারীদের দাবি, প্রায় ২৬ কোটি ডলারের একটি বড় অংশ আর্জেন্টিনা জাতীয় দলের প্রকৃত পরিচালন বা উন্নয়ন খাতে ব্যবহার করা হয়নি। বরং এই বিপুল পরিমাণ অর্থের অপব্যবহার করা হয়েছে।
অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ(Argentina)
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও “চিকি” তাপিয়া নিজ দেশেও তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ফুটবল ক্লাবের মালিকানা কাঠামো নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সরকারের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে কর ফাঁকির মামলাও দায়ের করা হয়েছে। দলের অন্দরে চলা এই চরম বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। মাঠের বাইরের এই অস্থিরতা কি মেসিদের খেলায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে? এই প্রশ্ন ঘিরেই এখন ফুটবল বিশ্বে চলছে তুমুল চর্চা।


