US Iran Conflict
Bengal Liberty
ফের ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি মধ্যপ্রাচ্য(US Iran Conflict) কুয়েত ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটিতে হামলার পরপরই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় পাল্টা মারাত্মক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পর থেকেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।


একের পর এক এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায়। তেহরানের বিমানবন্দর ও নৌঘাঁটিতে এই হামলার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। পাশাপাশি, অনেক এলাকায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন মর্মান্তিক ও অনিশ্চিত পরিস্থিতিতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। পরিস্থিতি আদৌ স্বাভাবিক হবে কি না, আর হলেও কবে হবে—তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কেন এই সংঘাতের পুনরাবৃত্তি(US Iran Conflict)
গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ার এই রক্তক্ষয়ী যুদ্ধের পাশাপাশি হরমুজ প্রণালীতেও উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি ভিডিও কলের মাধ্যমে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।


কিন্তু তাতেও পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি; উল্টো সংকট আরও ঘনীভূত হয়েছে। এদিকে, হরমুজ প্রণালীতে নজিরবিহীন আন্দোলনের মুখেও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সেই আন্দোলনকে খোলাখুলি সমর্থন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরও দুই দেশের পক্ষ থেকে লাগাতার উসকানিমূলক বিবৃতির কারণে সীমান্তজুড়ে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে এবং একের পর এক হামলার জেরে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

