Health Commission
Health Commission

Health Commission: বেসরকারি হাসপাতালের হোর্ডিংয়ে থাকবে অভিযোগ জানানোর তথ্য, নির্দেশ স্বাস্থ্য কমিশনের

Bengal Liberty:

বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিক্যাল সেন্টারের বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা আরও সহজ করতে এবার নির্দিষ্ট রঙের হোর্ডিং ও ব্যানার টাঙানোর নির্দেশ দিল পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, চিকিৎসা প্রতিষ্ঠানের এমন জায়গায় বড় আকারের হোর্ডিং বা ব্যানার রাখতে হবে, যাতে সহজেই সাধারণ মানুষের চোখে পড়ে। সেই বোর্ডের ব্যাকগ্রাউন্ড হবে কমলা এবং তাতে সাদা হরফে লেখা থাকবে অভিযোগ জানানোর প্রয়োজনীয় তথ্য।

 

Advertisement
Advertisement

Health Commission

 

 

কমিশনের নির্দেশ অনুযায়ী, চিকিৎসা প্রতিষ্ঠানের পরিষেবা নিয়ে কোনও অভিযোগ থাকলে কীভাবে কমিশনের সঙ্গে যোগাযোগ করা যাবে, তা স্পষ্টভাবে জানাতে হবে। এর জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর, ই-মেল এবং ওয়েবসাইটের তথ্য হোর্ডিংয়ে উল্লেখ করতে হবে। প্রয়োজনে ডাকযোগেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জায়গায় এই হোর্ডিং বা ব্যানার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য কমিশনের এই রঙের নির্দেশ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অ্যাকাডেমি অব ফাইন আর্টসের একটি অংশের গেরুয়া রং করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শিল্পী ও নাট্যকর্মীদের একাংশ সেই রং নিয়ে আপত্তি জানান। পরে শিল্পী ও কলাকুশলীদের উদ্যোগে ওই অংশের রং পরিবর্তন করে সাদা করা হয়। সেই বিতর্কের আবহেই স্বাস্থ্য কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে কমলা রঙের নির্দেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

(Health Commission)‘কমলা-সাদা’ বোর্ডে কমিশনের ফোন, ই-মেল ও ওয়েবসাইট

 

স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন তথা অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য, বিজ্ঞপ্তিতে রঙের ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে সরকারের নীতি অনুসরণ করেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে হোর্ডিংয়ের মূল উদ্দেশ্য নিয়ে তাঁর বক্তব্য, অনেক মানুষ এখনও জানেন না কীভাবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে হয়। সেই কারণেই সাধারণ মানুষের চোখে পড়ার মতো জায়গায় অভিযোগ জানানোর পদ্ধতি তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Health Commission
Health Commission

স্বাস্থ্য কমিশনের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা আরও সহজ করতে ভবিষ্যতে একটি অ্যাপ তৈরির কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। অর্থাৎ শুধু হোর্ডিং নয়, প্রযুক্তির মাধ্যমেও অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা রয়েছে।

 

Health Commission

 

তবে বোর্ডের রং নিয়ে আপত্তি তুলেছেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের একাংশ। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট কৌশিক লাহিড়ীর মতে, অভিযোগ জানানোর তথ্য প্রচারের প্রয়োজনীয়তা রয়েছে ঠিকই, কিন্তু হোর্ডিংয়ের রং নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া যেত।

ফলে সাধারণ মানুষের অভিযোগ জানানোর পথ সহজ করার প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি হোর্ডিংয়ের নির্দিষ্ট রং নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ আত্মগোপন করে এক দশক ভারতে বসবাস! গ্রেফতার দুই

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury