Bengal Liberty : মর্মান্তিক! নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের কুণালের। সমাজমাধ্যমে পোস্টের মাধ্যমে নিজেই তা জানালেন কুনাল।পোস্টে কুনাল চাঁচা ছোলা ভাষায় অভয়ার বাবাকে আক্রমণ করে ১১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে আসার কথা জানান।

সহানুভূতি না দেখিয়ে কেন এমন করলেন কুনাল?
প্রসঙ্গত, মেয়ের বিচার সঠিক পথে এগোচ্ছে না দেখে, ক্ষোভে ফেঁটে পড়েছিলেন মা বাবা। কার্যত ভারাক্রান্ত মনে অভায়ার মা বাবা শাসকদলকে দোষারোপ করেন।কুনাল ঘোষে বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা।
এরপর আইনজীবী অয়ন চক্রবর্তী মারফত অভায়ার মা বাবাকে আইনি নোটিশ পাঠান তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তাতে অভায়ার বাবাকে ঘটনার চার দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল। যথারীতি নির্যাতিতার পরিবারের তরফে কোনও রকমের প্রতিক্রিয়া না পেয়ে,বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুনাল।


