Kamarkhati-তে জয়ন্ত সিংয়ের পর এবার সামনে এলো রোহিত সিং
Kamarkhati-তে জয়ন্ত সিংয়ের পর এবার সামনে এলো রোহিত সিং

কামারহাটিতে (Kamarkhati) দুষ্কৃতীর দাপট, শিক্ষককে মারধর

Bengal Liberty: জয়ন্ত সিংয়ের পর এবার সামনে এলো রোহিত সিং। কামারহাটিতে (Kamarkhati) দুষ্কৃতীদের তাণ্ডবের এখন মূল কারিগর এই ব্যক্তি। এতদিন ধরে চাঁদা আদায়, জুলুমবাজির ঘটনায় নাম উঠে আসছিল রোহিত এবং তার গ্যাঙের। এবার সামনে এলো শিক্ষককে মারধরের ঘটনা। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নন্দননগর ঝিলপাড়।

Kamarkhati ঘটনার বিবরণ

গত শুক্রবার ভোরে স্থানীয় শিক্ষক নিরুপম পাল বাড়ি ফেরার পথে ঝিলপাড়ে কয়েকজন যুবক-যুবতীকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখেন। প্রকাশ্যে এমন দৃশ্য দেখে আপত্তি জানান তিনি। শিক্ষক তাঁদের মদ্যপান বন্ধ করতে বলেন। এই প্রতিবাদেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। মুহূর্তের মধ্যেই ৫–৬ জন মিলে ওই শিক্ষকের উপর হামলা চালায়।

Kamarkhati-তে জয়ন্ত সিংয়ের পর এবার সামনে এলো রোহিত সিং
Kamarkhati-তে জয়ন্ত সিংয়ের পর এবার সামনে এলো রোহিত সিং

সিসিটিভিতে দেখা যাচ্ছে, হামলার ঘটনায় এক মহিলাও সক্রিয়ভাবে অংশ নিয়েছে। পুলিশ জানতে পেরেছে, গোটা ঘটনার নেপথ্যে রোহিত সিংয়ের লোকেদের হাত আছে।

আক্রান্ত শিক্ষকের অভিযোগ, দিনের আলোয় প্রকাশ্যে মদ্যপান চলছিল। আমি আপত্তি করেছিলাম বলেই এভাবে আমার উপর হামলা হয়েছে। অকথ্য ভাষায় গালাগালি দিয়ে শারীরিক হেনস্থা করা হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন দ্রুত ব্যবস্থা না-নিলে এলাকায় শান্তি ফিরবে না। কামারহাটিতে বারবার দুষ্কৃতী দাপটের ছবি প্রকাশ্যে আসছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury