Khalilur Rahaman
Khalilur Rahaman

Khalilur Rahaman : জঙ্গিপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবি, শিক্ষামন্ত্রীকে চিঠি খলিলুরের

Bengal Liberty : জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির দাবি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিলেন সাংসদ খলিলুর রহমান (Khalilur Rahaman)। ওই চিঠিতে জঙ্গিপুর মহকুমায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। সাংসদের দাবি, বর্তমানে জঙ্গিপুরের সবচেয়ে কাছের কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে, যা প্রায় ১০০ কিলোমিটার দূরে। ফলে এলাকার পড়ুয়া ও তাঁদের পরিবারের দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়তে হচ্ছে (Khalilur Rahaman)

Khalilur Rahaman
Khalilur Rahaman

জঙ্গিপুরে স্কুল হলে মিলবে CBSE শিক্ষার সুযোগ (Khalilur Rahaman)

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে খলিলুর রহমান জানিয়েছেন, ১৭ জুন ২০২৬-এ একই বিষয়ে তিনি একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠির প্রসঙ্গ উল্লেখ করে ফের দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। সাংসদের বক্তব্য, জঙ্গিপুর মহকুমা একটি পৃথক জেলায় উন্নীত হওয়ার পথে রয়েছে। পাশাপাশি এই অঞ্চলের জনসংখ্যাও ক্রমশ বাড়ছে। ফলে এলাকার শিক্ষার পরিকাঠামোকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, জঙ্গিপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এখনও কোনও কেন্দ্রীয় বিদ্যালয় নেই। বর্তমানে পড়ুয়াদের জন্য নিকটতম কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে বহরমপুরে। জঙ্গিপুর থেকে যার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ফলে পড়াশোনার জন্য দূরবর্তী এলাকায় যাতায়াত করতে গিয়ে ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

Advertisement
Advertisement

খলিলুরের মতে, জঙ্গিপুরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হলে এলাকার পড়ুয়ারা মানসম্পন্ন CBSE শিক্ষার সুযোগ পাবে। একইসঙ্গে দীর্ঘ দূরত্বে যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে। ভবিষ্যতে জঙ্গিপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করলে সেখানকার শিক্ষার পরিকাঠামোও আরও মজবুত হবে। এই সমস্ত বিষয় সামনে রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে জঙ্গিপুরে দ্রুত একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার জন্য হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন জঙ্গিপুরের সাংসদ। পাশাপশি চিঠির বিষয়টি বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপের আশাও প্রকাশ করেছেন তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/10/r-g-kar-news-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury