Mahua Moitra
Mahua Moitra

Mahua Moitra: ডিম ছোড়া-কাণ্ডে স্বস্তি মিলল না মহুয়ার

Bengal Liberty: 

নদিয়ার সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় দায়ের করা মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Mahua Moitra)। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে। মামলা দায়ের করুন, পদ্ধতি মেনেই তা শুনানির জন্য আসবে।” এদিন মহুয়া মৈত্রের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য জরুরি শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি।

Mahua Moitra
Mahua Moitra

কৃষ্ণগঞ্জ ডিম ছোড়া মামলা

উল্লেখ্য, কয়েক দিন আগে ২১ জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচিতে যোগ দিতে নদিয়ার কৃষ্ণগঞ্জে গিয়েছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় পুলিশের উপস্থিতিতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মহুয়ার দাবি, ঘটনার পর পুলিশ কোনো পদক্ষেপ তো করেইনি, উলটে তাঁর বিরুদ্ধেই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে দুটি পৃথক মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র। প্রথম মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ক্ষেত্রে আইনি রক্ষাকবচ চাওয়া হয়েছে। দ্বিতীয় মামলায়, বিরোধী দলের সাংসদ হিসেবে নিজের নির্বাচনী এলাকায় নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। আবেদনের মাধ্যমে আদালতে জানানো হয়েছে, যাতে কোনো বাধা বা নিরাপত্তাহীনতা ছাড়াই সাংসদ হিসেবে তিনি এলাকায় কাজ করতে পারেন। আদালত সূত্রে খবর, মহুয়া মৈত্রের দায়ের করা এই দুই মামলারই আগামী ৮ জুলাই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury