Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee : মমতার নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ ভিত্তিহীন, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Bengal Liberty : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে জলঘোলা হচ্ছে রাজ্যে (Mamata Banerjee)। তাঁর বাসভবন থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার এবং দীর্ঘদিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে (PSO) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জল্পনা শুরু হয়। তবে সব অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও কাটছাঁট করা হয়নি। তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও জেড প্লাস নিরাপত্তা বলয়ের মধ্যেই রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কর্মীদের রদবদল একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া  (Mamata Banerjee)।

Mamata Banerjee
Mamata Banerjee

মমতার নিরাপত্তা প্রসঙ্গে কী বললেন শুভেন্দু? (Mamata Banerjee)

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানো হয়েছে বলে যে দাবি উঠছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। তিনি আগে যে জেড প্লাস নিরাপত্তা পেতেন, এখনও সেই নিরাপত্তাই পাচ্ছেন। একজন নিরাপত্তারক্ষীও কমানো হয়নি।” দীর্ঘদিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে সরানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দুর বলেন, “প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও স্থায়ী নন। আমার পিএসও-রাও স্থায়ী নন। সরকারি নিরাপত্তা ব্যবস্থায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনও জায়গা নেই। এখানে পছন্দের ব্যক্তিদের কথা বলা হচ্ছে, কিন্তু সরকারি ব্যবস্থায় নিজের পছন্দমতো লোক পাওয়া যায় না।” মুখ্যমন্ত্রীর দাবি, নিরাপত্তা কাঠামো অপরিবর্তিত রয়েছে, শুধুমাত্র প্রশাসনিক নিয়ম মেনেই কর্মীদের রদবদল করা হয়েছে।

Mamata Banerjee
Mamata Banerjee

বুধবার মমতার ২ PSO কে অব্যাহতি দেওয়া হয় (Mamata Banerjee)

গত ২০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ২ জন ব্যক্তিগত দেহরক্ষীকে-ও (PSO) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বুধবার। সূত্রের খবর, পরে সরকারের তরফে নতুন ৪ জনকে PSO হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠানো হলে তিনি তা নিতে চাননি। এর জেরে বুধবার বিকেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিয়স্ক সম্পূর্ণ ফাঁকা ছিল। গত দু’দশক ধরে মমতার সঙ্গে ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে কাজ করেছেন কুসুম কুমার এবং স্বরূপ। রেলমন্ত্রী থাকা-কালীন মমতা সংশ্লিষ্ট দু’জনকে PSO হিসাবে দায়িত্বে রেখেছিলেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Nadia : বউ জ্যান্ত, স্বামী বিধবা! পুরুষ লক্ষ্মীর পর এবার পুরুষ বিধবার হদিশ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury