Bengal Liberty : বর্ধমানে ধরা পড়া জৈশ জঙ্গির নিশানায় কি ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Naushad Siddiqui)? এসটিএফ সূত্রে এমন দাবি সামনে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু অনুরোধ জানালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি তুললেন ভাঙড়ের বিধায়ক। তিনি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, ফাস্ট ট্র্যাক আদালতে ছয় মাসের মধ্যে বিচার শেষ হোক। অভিযোগ প্রমাণিত হলে দেশের আইন অনুযায়ী দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক (Naushad Siddiqui)।

দ্রুত বিচারের দাবি নওশাদের (Naushad Siddiqui)
ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রাণনাশের পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে নওশাদ বলেন, ফাস্ট ট্র্যাক আদালতে মামলার বিচার হওয়া উচিত। ছয় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে অভিযোগ প্রমাণিত হলে দেশের আইন অনুযায়ী দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদনও জানান তিনি।

এবার গ্রেফতার হামিম বান্ধবী (Naushad Siddiqui)
জইশ জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারেরও পর তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, বাংলার প্রভাবশালী রাজনীতিবিদদের টার্গেট করেই পরিকল্পনা সাজিয়েছিল হামিম। সেই উদ্দেশ্যেই তার বান্ধবী অর্পিতাকে ব্যবহার করা হত বলে অভিযোগ। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করানো হয়েছিল। সেই সূত্রে তাঁদের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে হামিমের কাছে পৌঁছে দেওয়া হত বলে তদন্তকারীদের দাবি। ওই তথ্যের ভিত্তিতেই সম্ভাব্য হামলার ছক তৈরি করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে হামিমের যোগাযোগ, সম্ভাব্য নেটওয়ার্ক এবং তথ্য সংগ্রহের পুরো চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। শনিবার তাকে আদালতে তোলা হবে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/31/terrorist/


