Nisith Pramanik
Nisith Pramanik

Nisith Pramanik : প্রতিশ্রুতির রাজনীতি এখন অতীত! উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান নিশীথের

Bengal Liberty : উত্তরবঙ্গকে উন্নয়নের মূল স্রোতে আনতে সরকার বদ্ধপরিকর (Nisith Pramanik)। মাত্র ৮১ দিনের মধ্যেই সাতবার উত্তরবঙ্গ সফর করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বার্তাই দিয়েছেন বলে দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অতীতের প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তব উন্নয়ন, পরিকাঠামো, পর্যটন এবং জনমুখী প্রকল্পের মাধ্যমেই উত্তরবঙ্গের চেহারা বদলাতে চায় বর্তমান সরকার (Nisith Pramanik)।

Nisith Pramanik
Nisith Pramanik

‘কথায় নয়, কাজে উত্তরবঙ্গের উন্নয়ন’, দাবি নিশীথের (Nisith Pramanik)

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর দাবি, দীর্ঘদিন উত্তরবঙ্গের মানুষ বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন। সেই পরিস্থিতির পরিবর্তনেই বর্তমান সরকার কাজ করছে। তাঁর কথায়, “মাত্র ৮১ দিনের সরকারের মধ্যেই মুখ্যমন্ত্রী সাতবার উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন। এতে প্রমাণ হয়েছে, উত্তরবঙ্গকে এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চায়।” পাশাপাশি তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, প্রশাসনিক বৈঠকে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উন্নয়নের প্রতিফলন দেখা যায়নি। “উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু উন্নয়নের বদলে বিভাজনের রাজনীতিই বেশি হয়েছে,” বলে মন্তব্য করেন নিশীথ প্রামাণিক।

Advertisement
Advertisement

উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মন্ত্রী (Nisith Pramanik)

উত্তরবঙ্গের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনাও এদিন বিধানসভায় তুলে ধরেন নিশীথ প্রামাণিক। তিনি জানান, পাহাড়, তরাই, ডুয়ার্স এবং গৌড়বঙ্গ, সমগ্র উত্তরবঙ্গকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীভাঙন রোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। “প্রত্যেক বিধানসভা এলাকায় প্রতি আর্থিক বছরে ১০টি করে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” বলে জানান তিনি।

পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে উত্তরবঙ্গ জুড়ে ১০০টি আধুনিক পর্যটন তথ্যকেন্দ্র তৈরির কথাও ঘোষণা করেন মন্ত্রী। এসব কেন্দ্রে ফুড প্লাজা, টি-স্টল, হোমস্টে এবং স্থানীয় হস্তশিল্প প্রদর্শনের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। এছাড়া দার্জিলিংয়ে জরুরি চিকিৎসা পরিষেবা জোরদার করতে একটি আধুনিক ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন নিশীথ প্রামাণিক। তাঁর বক্তব্য, “নোডাল এজেন্সি হিসেবে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দফতরকে সঙ্গে নিয়েই উত্তরবঙ্গের উন্নয়নকে আরও ত্বরান্বিত করা হবে।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/23/digital-verification/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury