North Bengal monsoon
North Bengal monsoon

North Bengal monsoon : অতিবৃষ্টিতে ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ব্যাহত

Bengal Liberty

শুক্রবার সকাল পর্যন্ত পাহাড় ও সমতলে দফায় দফায়(North Bengal monsoon)   ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বর্ষণের ফলে শিলিগুড়ি ও সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ধস নেমেছে। দার্জিলিং ও কালিম্পংগামী যান চলাচল আপাতত স্বাভাবিক থাকলেও, সিকিমগামী রাস্তায় একাধিক জায়গায় যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত(North Bengal monsoon)

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল, মাঝেটার এবং বাঘেখোলা এলাকা। ২০ মাইল এলাকায় পাহাড় থেকে ক্রমাগত কাদা ও মাটি ধসে নামায় রাস্তার বিস্তীর্ণ অংশ ঢেকে যায়। সেই কাদায় আটকে পড়ে একটি পণ্যবাহী ট্রাক। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই কোনো রকমে ওই অংশ পারাপার করছেন। পরিস্থিতির কথা মাথায় রেখে ওই রুটে যান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পরবর্তীতে সিকিম প্রশাসনের উদ্যোগে কাদামাটি সরিয়ে ‘ওয়ান-ওয়ে’ বা একমুখী যান চলাচল চালু করার চেষ্টা করা হয়, যাতে জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় যানবাহনগুলো যাতায়াত করতে পারে। অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে ওই জাতীয় সড়কেরই মাঝেটার ও বাঘেখোলা এলাকায় বড়সড় ধস নামে। পাহাড় থেকে বিশাল আকারের বোল্ডার গড়িয়ে রাস্তায় এসে পড়ায় সম্পূর্ণভাবে ব্যাহত হয় যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রেখে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury