Saokat Molla
Saokat Molla

Saokat Molla : শওকতের জামিনের আবেদন খারিজ, ১৩ দিন NIA হেফাজতের নির্দেশ আদালতের

Bengal Liberty, ৬ জুন :

টানা ২৪ ঘণ্টার অভিযান শেষে এনআইএর হাতে গ্রেফতার হয়েছে শওকত মোল্লা (Saokat Molla)। আজ, শনিবার তাকে বানসাল আদালতে তোলা হয়। সেখানে বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শওকত মোল্লার জামিনের আবেদন জানানো হয়। একদিকে শওকতের আইনজীবী দাবি, ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের কোনও যোগ নেই এবং বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ছিলেন। অন্যদিকে এনআইএ আদালতে জানায়, তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মামলার স্বার্থে শওকত মোল্লাকে ১৪ দিনের হেফাজতে নেওয়া প্রয়োজন (Saokat Molla)। অবশেষে আদালত ১৯ তারিখ পর্যন্ত NIA হেফাজতের থাকার নির্দেশ দিয়েছে সওকত মোল্লাকে।

Saokat Molla
Saokat Molla

‘ঘটনাস্থলে ছিলেন না শওকত’, আদালতে সওয়াল প্রতিরক্ষার (Saokat Molla)

আদালতে শওকত মোল্লার আইনজীবী জানান, এই মামলার অভিযোগকারী আসাদুল মোল্লা বিস্ফোরণের শব্দ শুনে পুলিশকে খবর দিয়েছিলেন, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্তকারী সংস্থার রিমান্ড আবেদনে শওকতের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও প্রত্যক্ষ অভিযোগের উল্লেখ নেই বলেই দাবি করেন শওকতের আইনজীবী। তাঁর বক্তব্য, এনআইএ শুধু জানিয়েছে যে শওকতকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তাঁর দাবি, বিস্ফোরণের সময় শওকত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ছিলেন এবং কোনওভাবেই বিস্ফোরণের সঙ্গে জড়িত নন। সেই সময় তিনি বিধানসভার সদস্য হিসেবে জেড-প্লাস নিরাপত্তা বলয়ের মধ্যে ছিলেন। এমন পরিস্থিতিতে তাঁর পক্ষে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা আদৌ সম্ভব কি না, সেই প্রশ্নও আদালতে তোলেন শওকতের আইনজীবী।

Saokat Molla
Saokat Molla

এনআইএ-র আইনজীবীর দাবি (Saokat Molla)

অন্যদিকে এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ আদালতে ১৪ দিনের হেফাজতের আবেদন জানিয়ে বলেন, তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে চায় না তদন্তকারী সংস্থা। তিনি জানান, কল ডিটেল রেকর্ড (সিডিআর) খতিয়ে দেখা হয়েছে এবং বিস্ফোরণের পর শওকত মোল্লা একাধিকবার যোগাযোগ করেছিলেন। এনআইএ-র দাবি, তাঁর নির্দেশও অনুসরণ করা হয়েছিল। সেই কারণেই আরও জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের স্বার্থে শওকত মোল্লাকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আদালতে সওয়াল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।অবশেষে আদালত ১৯ তারিখ পর্যন্ত NIA হেফাজতের থাকার নির্দেশ দিয়েছে সওকত মোল্লাকে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Humayun Kabir: তৃণমূল জমানা অতীত! মহামেডান ফুটবল ক্লাবে সূচনা হলো হুমায়ুন জমানার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury