Sebashray
Sebashray

Sebashray: স্বাস্থ্যভবনে মালতি বিশ্বাসের পরিবার, কড়া পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

Bengal Liberty

সেবাশ্রয় হাসপাতালে ভুল চিকিৎসার জেরে মালতি বিশ্বাসের একটি পা কেটে বাদ গেছে (Sebashray)। অভিযোগটি ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয় মালতি বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাসকে। নির্ধারিত সময়ে তিনি স্বাস্থ্য ভবনে পৌঁছে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চিকিৎসা সংক্রান্ত অভিযোগ ও ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এদিন স্বাস্থ্য ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। পাশাপাশি বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অভিযোগের গুরুত্ব এবং তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

Advertisement
Advertisement

সেবাশ্রয় নিয়ে তরজা তুঙ্গে Sebashray

স্বাস্থ্য ভবনে প্রবেশের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ আগে সব পক্ষের বক্তব্য শুনতে হবে। তারপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি জানিয়েছেন, বিধানসভায় রাজ্যসভার মনোনয়ন সংক্রান্ত কাজ শেষ করেই তিনি স্বাস্থ্য ভবনে এসেছেন। মালতি বিশ্বাসের ঘটনায় রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়, “এই ঘটনায় কঠোর ও নিরপেক্ষ তদন্ত হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোথাও কোনও অন্যায় বরদাস্ত করা হবে না। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

Sebashray
Sebashray

ভুল চিকিৎসার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury