Subhankar Sarkar: শিক্ষা প্রতিষ্ঠান দখলের চেষ্টা! রাজ্যপালের দ্বারস্থ শুভঙ্কর

Bengal Liberty

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদ-সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের পতাকা পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Subhankar Sarkar)। ঘটনার নিন্দা করে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান দখলের রাজনীতির অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

WBJEE 2026: Jadavpur University Proposes Independent BTech Counselling to  Avoid Admission Delays

যাদবপুর কাণ্ডে সরব কংগ্রেস

শুভঙ্করের অভিযোগ, ৪ মে ২০২৬-এর নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি ও আরএসএস জোর করে বিভিন্ন জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাও সেই রাজনীতিরই অংশ। অ-ছাত্রদের নিয়ে বিজেপি ও তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্র পরিষদ এবং বিভিন্ন বাম ছাত্র সংগঠনের পতাকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি তিনি জানিয়েছেন, মেধা ও উৎকর্ষতার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে বারবার সম্মান অর্জন করেছে। সেই প্রতিষ্ঠানের বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল পরিবেশ নষ্ট করে ‘মনুবাদী চিন্তা’র বীজ বপন করাই বিজেপির লক্ষ্য বলে অভিযোগ তাঁর। একইসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যের আরও কিছু স্বাধীন প্রতিষ্ঠান, এমনকি আইএসআই-কেও জোর করে দখলের চেষ্টা চলছে।

Advertisement
Advertisement

আগেও কলকাতার কংগ্রেস দফতর বিধান ভবনে ঢুকে কংগ্রেসের পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছিল। মানিকতলাতেও কংগ্রেসের পতাকা পদদলিত করা ও দলীয় পতাকাকে অবমাননা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় যাদবপুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জোর করে দখলের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে অবিলম্বে সাংবিধানিক পদক্ষেপ করার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি, এই ধরনের ঘটনা চলতে থাকলে কংগ্রেস বৃহত্তর গণআন্দোলনের পথে নামবে। স্বাধীন ও প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় প্রয়োজন হলে রাজপথে নেমে আন্দোলন করবে কংগ্রেস।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury