Suvendu adhikari
Suvendu adhikari

Suvendu Adhikari: জোড়া কর্মসূচি নিয়ে কার্শিয়াঙে মুখ্যমন্ত্রী

Bengal Liberty :

আজ পাহাড় সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবার পাহাড়ে পা রাখতে চলেছেন শুভেন্দু। এর আগে শিলিগুড়ি মালদহ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কর্মসূচি পালনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে, আজ প্রথমবার জোড়া কর্মসূচি নিয়ে কার্শিয়াঙে আসবেন মুখ্যমন্ত্রী। প্রথম কর্মসূচি থাকছে মাল্টিভিড গ্রাউন্ডে এবং দ্বিতীয় কর্মসূচি রয়েছে গোথেলস হাই স্কুলে। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা একলা জুড়ে সাজোসাজো রব।

Suvendu Adhikari
Suvendu Adhikari

পাহাড়ের মানুষদের জন্য একাধিক কর্মসূচি Suvendu Adhikari

মাল্টিভিড গ্রাউন্ডে শুভেন্দুকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন পাহাড়ের একাধিক রাজনৈতিক দল। উত্তরবঙ্গের মানুষদের আশা, চাহিদা পূরণ করতেই পাহাড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই সফর। ইতিমধ্যেই সরকার পরিবর্তন ঘটতেই বহু প্রকল্প শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। সম্ভবত ১১টি তফশিলি উপজাতি গোষ্ঠীর স্বীকৃতি, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান সহ একাধিক কর্মসূচি উপহার নিয়ে পাহাড়ে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari
Suvendu Adhikari

কার্শিয়াঙের মাল্টিভিড গ্রাউন্ডে কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন গোথেলস হাই স্কুলে। সেখানে রাজ্যে জুড়ে তিনদিন ব্যাপী জনকল্যাণ শিবিরে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু। সরকারি কর্মসূচি উপহারের সঙ্গে চা বাগান, আদিবাসী অধ্যুষিত এলাকা, রাজবংশী সম্প্রদায়ের জন্য কোন বার্তা বয়ে আনছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, সেইদিকেই তাকিয়ে গোটা পাহাড় তথা উত্তরবঙ্গ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury