subhendu adhikari
subhendu adhikari

দীপুর দাসের পরিবারকে আর্থিক সাহায্য শুভেন্দুর (subhendu adhikari)

Bengal Liberty: দীপু দাসের পরিবারকে মাসিক ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (subhendu adhikari)। আগামীকাল ভিডিও কলের মাধ্যমে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। গত দু’দিন ধরে দীপুর পরিবারের সদস্যদের সংযোগ স্থাপনের চেষ্টা চলছিল দীপুর পরিবারের সদস্যদের সঙ্গে। অবশেষে যোগাযোগ সম্ভব হয়। আগামীকাল পরিবারের সঙ্গে কথা বলার পর শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্যের বিষয়টা উল্লেখ করবেন (subhendu adhikari)।

 

উল্লেখ্য, সম্প্রতি  বাংলাদেশের ময়মনসিংহে সংখ্যালঘু  হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পেশায় পোশাক কারখানার সাধারণ কর্মী ছিলেন দীপু দাস। কর্তব্যরত অবস্থায় কারখানা থেকে বের করে এনে গণপিটুনি দেওয়ায় পর জনসম্মুখে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় । দীপুর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ ছিল বলেই শোনা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত সকলে নির্মমভাবে হত্যার সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে। ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই আঁতকে ওঠে স্বজাতিরা। সোচ্চার হয় ভারতের হিন্দু সংগঠনগুলি। এদিন হত্যাকারীদের কঠোর শাস্তি ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় জ্বলে ওঠে আগুন। এই আবহে বিরোধী দলনেতার অফিস সূত্রে খবর , মাসিক ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে পরিবারকে (subhendu adhikari)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury