virat kohli
virat kohli

‘বিরাট’ যুগ খতম! ময়দান থেকে চির বিদয়ের পথে কিং কোহলি (virat kohli)

Bengal Liberty: এ যেন ক্রিকেটপ্রেমীদের কাছে দুঃস্বপ্ন! তা হল ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম স্তম্ভ বিরাট কোহলির আইপিএল থেকে অবসরের খবর।

প্রথমে ২০২৪ T20 ওয়ার্ল্ড কাপের খেতাব জয়, তারপর মাত্র ৩৫ বছর বয়সে T20 থেকেও বিদায় নেন বিরাট। অস্ট্রেলিয়া বনাম ভারতের ৫টি ম্যাচের টেস্ট সিরিজে (বর্ডার গাভাস্কার ট্রফি) ২-১ পরাজয়ের পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন কিং কোহলি। শুধুমাত্র ওডিআই ফরম্যাট খেলবে বলে ঠিক করেন বিরাট। তারপর হঠাৎই খবর আসে আইপিএল থেকে তাঁর অবসরের সিদ্ধান্ত।২০০৮ থেকে ২০২৫ টানা ১৭ টা বছর আরসিবির(RCB)প্রধান স্তম্ভ হয়ে উঠেছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্যাপ্টেন। এতদিন দলকে ট্রফি এনে না দিতে পারায়, বহুবার তীব্র কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল বিরাট কোহলিকে। ২০২৫ আইপিএল খেতাব জয়ের পরই হঠাৎ তাঁর এই সিদ্ধান্ত এক প্রকার মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমিকরা।

virat kholi
virat kholi

আরসিবির সঙ্গে কোনওরকম বাণিজ্জিক চুক্তি রাখতে চান না বিরাট (virat kohli)

২০০৮ থেকে ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তারপর ২০১১ ওডিআই ওয়ার্ল্ডকাপ হোক বা ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রত্যেক টুর্নামেন্টে তার ভূমিকা ছিল অন্যতম। এখানেই শেষ নয়, একইসঙ্গে আরও শোনা যাচ্ছে বিরাট কোহলি আরসিবি দলের সঙ্গে কোনওরকম বাণিজ্জিক চুক্তিতেও থাকতে চান না। এর পিছনে কী অন্যকোনও কারণ রয়েছে? সেই প্রশ্নও ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury