Contempt of court
Bengal liberty: আদালতের নির্দেশ অমান্য করে মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভার অভ্যান্তরে প্রবেশ করেছে, এই অভিযোগ তুলে স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা (Contempt of court)
তৃণমূল বিধায়করা নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করতে পারলেও, বিজেপি বিধায়কদের সেই অনুমতি নেই।এমনই অভিযোগ তুলে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালতে মামলাও দায়ের করেছিলেন। সেই মামলায় আদালতের নির্দেশ দেয়, কোনও বিধায়ক নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না। সেই মোতাবেক, স্পিকার বিশেষ অধিবেশন শুরুর দিনই নির্দেশিকা জারি করে জানায়, মুখ্যমন্ত্রী ছাড়া কেউ নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করতে পারবে না।
স্পিকারের এই সিদ্ধান্ত আদালতের নির্দেশকে অমান্য করছে বলে অভিযোগ শুভেন্দুর। এরপরই তিনি ফের আদালতের শরণাপন্ন হন। পাশাপাশি বিধান সভা চত্বরের সিসিটিভি সংরক্ষণের দাবিও তুলেছেন বিরোধীদলনেতা।


