job protest
Bengal liberty: পুলিশের সামনে দু-হাতজোড়, কেউ আবার পুলিশের পা ধরে মাটি আঁকড়ে বসে পড়লেন। দু চোখ ভরা জল নিয়ে শাসকের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন, কবে হবে নিয়োগ? ২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন তাঁরা। কিন্তু নিয়োগের বেলায় গায়েব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিধানসভা চত্বরের ২, ৩ নম্বরে চাকরিপ্রার্থীদের কান্নায় ফেঁটে পড়ার দৃশ্যই দেখা গেল। যা আরও একবার রাজ্যের অপশাসনের চিত্র তুলে ধরে।
এদিন চাকরিপ্রার্থীদের মুখে শোনা যায় বিধানসভা চত্বরে ধর্ণায় বসবে তাঁরা। অন্যদিকে পুলিশ জানায়, চাকরিপ্রার্থীরা যে আচমকাই চলে আসবে সেই খবর পুলিশের কাছে ছিল না। এরপরে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে তাঁদের দাবি জানাতে শুরু করলে, পুলিশ তাঁদের পাল্টা আটকানোর চেষ্টা চালায়। তাতেই বিধানসভা চত্বরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে।
চাকরিপ্রার্থীদের বক্তব্য (job protest)

চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০২২ সালের টেট পরীক্ষায় কোনও বেনিয়ম হয়নি। মেধার ভিত্তিতে কৃতকার্য সকলে। তবুও কেন নিয়োগ করা হচ্ছে না? মূলত এই কারণেই প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছে তাঁরা। এমনকী ধর্নায় বসতে চলেছেন তাঁরা। এমনটাই সংবাদমাধ্যমকে জানায় চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের প্রিজমভ্যানে তোলার চেষ্টা করে। সেই সময় অনেককে পুলিশের পায়ে পড়তে দেখা যায়।
