Nepal protest
Bengal Liberty: অশান্ত নেপালে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৩০। অন্যদিকে ১ হাজারের অধিক মানুষ আহত বলেই খবর।
সোমবার থেকে নেপালে চালু হয়েছিল তরুণ প্রজন্মের বিক্ষোভ। সরকারের সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল। চাপের মুখে পড়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল সে দেশের সরকার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরেরদিন বিক্ষোভের আগুন যেন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। পাহাড়ি দেশটি এরকম গণআন্দোলন আগে দেখি নি। আন্দোলনকে কড়া হাতে দমন করতে প্রথম দিনই পুলিশ গুলি চালিয়েছিল বলে অভিযোগ। বিক্ষোভের জেরে মৃত্যুর ঘটনাও শোনা গিয়েছিল। এখন মৃতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে তেমনটাই খবর।

নেপাল সীমান্তে টাইট সিকুউরিটি (nepal protest)
এরই মধ্যে নেপালের ৭৭ টি জেলার ১৩ হাজার জেলবন্ধিকে মুক্তি করা হয়েছে। যার কারণে ভারত সরকার নেপাল সীমান্তে সিকুউরিটি টাইট করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার রাত থেকে সেনারা নেমে পড়েছিল। দেশজুড়ে নাইট কার্ফু জারি করা হয়েছে।
উল্লেখ্য, সেনাবাহিনীর পরামর্শ মেনে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে, বিচারপতি সুশীলা কার্কি অন্তরবর্তী সরকার চালানোর দায়িত্ব পান। তরুণ প্রজন্মের পছন্দের পাত্র সুশীলা।

