the bengal files
Bengal liberty : অবশেষে কলকাতায় মুক্তি পেতে চলছে দ্য বেঙ্গল ফাইলস। সূত্রের খবর, বিতর্কিত এই সিনেমা প্রথমবারের জন্য আইসিসিআর দেখানো হবে। সেদিন পরিচালক ভিভেক অগ্নিহোত্রী ও পল্লবী জোশির উপস্থিত থাকার কথা।৫ সেপ্টম্বর এই সিনেমা গোটা দেশে মুক্তি পেয়েছিল। দেশের অন্যান্য রাজ্যে এই সিনেমা চললেও, বাংলার প্রেক্ষাগৃহতে দেখানো হয় নি ভিভেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস।জানা গিয়েছে, আগামী ১৩ তারিখ বিকেল ৪ টে থেকে চালু হবে এই সিনেমা। তবে শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরা হলের ভিতর প্রবেশ করতে পারবে। যাতে কোনও গন্ডগোল না হয় সেদিকেও বিশেষ নজর রাখা হবে।

মুক্তির আগে থেকেই বিতর্ক (The bengal files)
প্রসঙ্গত, এই সিনেমা মুক্তির আগে থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। জল গড়িছে আদালত পর্যন্ত। গোপাল মুখোপাধ্যায়( গোপাল পাঠা) যিনি এই সিনেমার মূলচরিত্র। তাঁর নাতি আদলাতের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, গোপাল মুখোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই সিনেমায় তাঁর চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা ভ্রান্ত। নাতি শান্তুনু মুখোপাধ্যায় আরও জানান, তাঁর দাদু কোনও মুসলিম বিদ্বেষী ছিলেন না। যদিও, তথ্যের অভাবে মামলা খারিজ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
