কিষাণজির স্ত্রী (Kishanji Wife) কল্পনার আত্মসমর্পণ
Bengal Liberty: নিহত মাওবাদী দলের নেতা কিষাণজির স্ত্রী (Kishanji Wife) পোটুলা কল্পনা ওরফে মাইনক্কা আত্মসমর্পণ করেছেন। তিনি নিজে তেলেঙ্গানা পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে খবর। সঙ্গে ছিলেন আরও ৩ জন। তিনি সর্বশেষ ছত্তিশগড় দক্ষিণ সাব জোনাল ব্যুরোর দায়িত্বে ছিলেন। পুলিশ জানাচ্ছে, কল্পনার বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ১০৬টি মামলা রয়েছে।

শনিবার তেলেঙ্গানা পুলিশের তরফে কল্পনা রুলু এই খবর প্রকাশ্যে আনেন। ঘটনায় ইতিমধ্যে নানা মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মাওবাদের প্রভাব যে দিনের পর দিন ম্লান হয়ে যাচ্ছে, তার প্রমাণও মিলছে বিস্তর। একে-একে এনকাউন্টার, আত্মসমর্পণ বুঝিয়ে দিচ্ছে, দেশে নকশালবাদের সমাপ্তির সূচনা ঘটে গিয়েছে।
ময়না ছদ্মনামে গল্প লিখতেন (Kishanji Wife)
গাদওয়াল জেলার গাট্টু মণ্ডলের পেঞ্চিকালপেটার বাসিন্দা কল্পনা। ১৯৮৩ সালে পড়াশোনা চলাকালে তিনি আরএসইইউ-তে যোগ দেন। পরবর্তী ক্ষেত্রে দলের একজন পূর্ণাঙ্গ কর্মী হয়ে ওঠেন। প্রথমে লালগড় আন্দোলনের নেতা এবং CPI (মাওবাদী) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কিষাণজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১-তে কিষাণজির এনকাউন্টারের পর গা-ঢাকা দেন। সেই সময় থেকে কল্পনাকে ‘মোস্ট-ওয়ান্টেড’-এর তালিকায় ফেলে খোঁজ শুরু করে পুলিশ। এদিকে, কল্পনা ‘ময়না’ ছদ্মনামে নানা তেলেগু পত্রিকায় গল্প লিখতেন। মানুষ তাকে ময়নাক্কা নামেও চেনেন।
