SIR
Bengal liberty: বিহারের পর, পুজোর পরে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। তবে রাজ্যে সরকারি কর্মচারী সীমিত থাকায়, এই প্রক্রিয়া চালানোর সময় সমস্যার মুখে পড়তে হবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জাতীয় নির্বাচনকমিশকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের আবেদন জানিয়ে চিঠি পাঠায় রাজ্যের সিও দফতর। সেখানে প্রায় ৮০০ ডেটা এন্ট্রি অপারেটর সহ হাজার হাজার চুক্তিবদ্ধ কর্মী নিয়োগের প্রসঙ্গে উল্লেখ রয়েছে।

তবে, মূল সমস্যা ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে নয়, বরং ভোটার তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের জন্য বুথ লেভেল অফিসার(BLO) দের নিয়ে। কমিশন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, কোনও ঠিকাদার কর্মীকে বিএলও (BLO) হিসেবে নিয়োগ করা যাবে না। অন্যদিকে, সরকারি কর্মসূচীতে নিযুক্ত কর্মীরা SIR-এর অতিরিক্ত দায়িত্ব বহন করতে পারবেন না। সেইকারণে সরকারি কর্মচারীদের মধ্য থেকে বিএলও নিয়োগ করা অসম্ভব বলে মনে হচ্ছে। অন্য কোনও উপায় না পেয়ে বিকল্প হিসেবে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগের কথা ভাবছে কমিশন।তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এবং, বুথগুলিতে বিএলও-এর দায়িত্ব দেওয়া হবে।
অনুমান করা হচ্ছে যে, বিএলও-এর ২০-২৫% আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারে। তাঁদের নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তায় রাজ্যের সও দফতর।সেইকারণে বিহারের মতো স্বেচ্ছাসেবক নিয়োগের কথা বিবেচনা করে দেখছে কমিশন।
নির্বাচন কমিশন বিএলও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।যার মধ্যে চারটি বিকল্প নির্ধারণ করা হয়েছে (SIR update)
১) নিয়মিত সরকারি কর্মচারী (শিক্ষক সহ গ্রুপ VI বা তার উপরে) যাদের সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে।
২) অঙ্গনওয়াড়ি কর্মী বা সরকারি তহবিল থেকে বেতন গ্রহণকারী চুক্তিবদ্ধ শিক্ষক, তবে এগুলির জন্য জেলা নির্বাচন কর্মকর্তা এবং ERO-এর অনুমোদন প্রয়োজন।
৩) যে সমস্ত সরকারি কর্মচারী অন্য বুথের বাসিন্দা কিন্তু সংশ্লিষ্ট বুথে কর্মরত, তাঁদের জন্যও DEO এবং ERO-এর অনুমতি প্রয়োজন।
৪) কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের, এগুলির জন্য, CEO অফিসকে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে।

