Haridevpur gang rape case
Bengal liberty: রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনা! থামার যেন কোনও নাম নেই। এবার হরিদেবপুরের গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করল পুলিশ। আগেই আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল।
ঘটনা হল (Haridevpur gang rape case)

গত ৬ সেপ্টেম্বর ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে এফআইয়ার দায়ের করেন পুলিশ। অভিযোগ, ৫ সেপ্টেম্বর অভিযোগকরিণী তরুণীকে বন্ধুর জন্মদিনের রয়েছে বলে মালঞ্চ এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান তাঁর এক বন্ধু। পৌঁছতেই দুই জন মিলে তাঁর ওপর শারীরিক অত্যাচার চালায়। সেইসময় আর কেউ ছিল না বাড়িতে। তেমনটাই পুলিশকে জানায় ওই তরুণী। কোনও মতে ঘটনস্থল ছাড়েন তরুণী।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেতেই তদন্তে নামে হরিদেব থানার পুলিশ। প্রথমে দুইজন অধরা ছিলেন। তল্লাশি চালিয়ে কয়েকদিন বর্ধমান স্টেশন থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।
তবে অধরা ছিলেন আরও এক অভিযুক্ত। শেষমেষ গতকাল রাত ২টো নাগাদ টালিগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
