Mamata banerjee blames cesc and centre
Bengal Liberty: লাশের দায় কার ঘাড়ে দেওয়া যায়? এ নিয়ে চলছে সংঘাত। শহরবাসীর সুরহা করার কোনও নাম নেই। উল্টে একে ওকে দোষ দিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী।

দোষ সিএসসির (Mamata banerjee blames cesc and centre)
রাতভর বৃষ্টির জেরে ডুবেছে শহর। নাজেহাল জনজীবন। ৯ জন মৃত এবং ১ জন আহত বলেই খবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও প্রশাসনের গাফিলতি আড়াল করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। বৈদ্যুতিন একটি সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মৃত্যুর ঘটনার দায় চাপিয়েছেন সিইএসসির ঘাড়ে। সাক্ষাৎকরে তিনি বলেছেন, “সিএসসিকে এর দায় নিতেই হবে। এখানে ব্যবসা করছে, আর রাজস্থানে আধুনিকীকরণের কাজ করছেন।” মৃতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী।
কেন্দ্রেকে তোপ মুখ্যমন্ত্রীর (Mamata banerjee blames cesc and centre)
রাজ্য প্রশাসনের অদক্ষতা ঢাকতে এদিন ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। সাক্ষাৎকরে তিনি আরও বলেন, বিহার ইউপির যেই জল আসছে বাংলাটা নৌকার মতো জল এখানে জমা হয়। ফারাক্কায় ড্রেজিং করে না, ডিভিসিতে ড্রেজিং করে না কেন্দ্র। এগুলো কেন্দ্রীর দায়িত্ব। আমাদের হাতে নেই। তাঁর কথায়, গতকালের এই বৃষ্টিপাতের খবর প্রশাসনের কাছে ছিল না। অর্থাৎ এখন থেকেই আরও একবার স্পষ্ট প্রযুক্তিগতভাবে এ রাজ্য পিছিয়ে।

