CM against SIR
Bengal Liberty: গত কয়েকদিন ধরে লাগাতার পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী। তবে পুজো উদ্বোধনের ফিতে কাটার সময় মানুষকে রাজনৈতিক বার্তা শোনানার পাশাপাশি বিরোধীদের আক্রমণ করতে ভুলে যান নি তিনি। এখন থেকেই স্পষ্ট তাঁর মাথায় ঘুরছে ২৬- এর নির্বাচন।
বৃহস্পতিবার নিউ আলিপুর সুরুচি সংঘ ক্লাবে পুজো উদ্বোধন কর্মসূচীর শেষে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যদি আবারও ফিরে আসতে পারি, দেখিয়ে দেব কী করতে পারি। নিজেদের মুখটা আয়নায় দেখে। তারপর সমালোচনা করতে বসে তারা।”

গেরুয়া শিবিরকে তোপ মমতার (Mamata banerjee)
আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী আরও বলেন, ”তোমরা আমাদের জলে ভাসাও, আর আমরা জল তাড়াই। সাড়ে ৫ লক্ষ পুকুর কেটেছি, সেকারণেই জলটা বের করতে পারি। আগামীদিনে যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে আবার ফিরে আসতে পারি,বুঝিয়ে দেব কী করতে পারি। একইসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, ওরা কিছু না করলে বিকল্প কী করা যায় দেখিয়ে দেব।” আমাদের দিকে জল ঠেললে আমিও ওদের দিকে জল ঠেলে দেব।”
