SIR
Bengal liberty: বিহারের পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে এস আই আর নিয়ে। নির্বাচন কমিশন সুত্রে খবর, চলতি মাসের রাজ্যে এস আই আর হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ আগামী ১৮ই অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে জাতীয় স্তরে। এই ছুটিদিনগুলোতে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে না বলেই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এরপরেও নির্বাচন কমিশন যদি চায় তাহলে ১৮ই অক্টোবরের আগে বিজ্ঞপ্তি জারি করতে পারে সেক্ষেত্রে ন্যূনতম দশ দিন সময় দিতে হবে। এই প্রক্রিয়াকে কার্যকর করার জন্য। পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর, যেহেতু এখনো পর্যন্ত বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়নি এবং তাঁদের নিয়োগ সম্পন্ন হয়নি, অন্যদিকে ম্যাপিং এর কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি,তাই চলতি মাসের রাজ্যে এস আই আর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা নেই।

নির্বাচন কমিশনের এক কর্তা জানান,(SIR update)
নভেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে এই বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। এস আই আর এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে আগে সবকিছু কাজ সম্পূর্ণ করতে হয়। না হলে কোনভাবেই বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় না। কারণ বিজ্ঞপ্তি একবার প্রকাশ হয়ে গেলে আর বসে থাকা যাবে না। তখন যে কোন মূল্যে এস আই আর এর কাজ শেষ করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর এখান থেকেই নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি মাসে এই রাজ্য সহ গোটা দেশে এস আই আর নিয়ে বিজ্ঞপ্তি জারি করার কোনও সম্ভাবনা নেই বললেই।

