Baruipur News
Bengal Liberty
বারুইপুরে এক নাবালক ছাত্রের খুন ও ধর্ষণের ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে (Baruipur Case)। স্থানীয় সিপিএম নেতা তথা বারুইপুর পশ্চিমের প্রাক্তন প্রার্থী লাহেক আলীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে।

এই অভিযোগে লাহেক আলীর পাশাপাশি শ্রীলেখা মিত্র ও অনুভব মাইতির নামেও বারুইপুর থানায় পৃথক অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, এই ধরনের প্রচার এলাকায় হিংসা ও অশান্তি বাড়িয়ে তুলেছে।

সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কায় লাহেক আলী হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন জানান। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেন যে, আইনসম্মত প্রক্রিয়া মেনেই সংশ্লিষ্ট বিষয়ে মামলা দায়ের করে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।

একইসঙ্গে আদালত প্রয়োজনীয় আবেদন জানানোর অনুমতিও দিয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার পরবর্তী শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।

