Amir Khan Muttaqi
Bengal Liberty: ভারতের সফরে এসে বিতর্ক উস্কে দিলেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির। যার জেরে ক্ষোভের মুখে পড়েছে ভারত সরকার। সাংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লিতে তালিবানের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে না-কি কোনও মহিলা সাংবাদিককে ডাকা হয় নি। এই ঘটনায় প্রতিবাদে সরব হন বহু সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।
শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আফগান বিদেশমন্ত্রীর বৈঠক মুত্তাকির ছিল। দুই দেশের সম্পর্কের উন্নতির কথা জানাতে সাংবাদিক বৈঠক করেন আফগান বিদেশমন্ত্রী। ওই প্রেস কনফারেন্সে উপস্থিত থাকা সকল সাংবাদিকরাই পুরুষ। বৈঠকের দৃশ্য ছড়িয়ে পড়তেই তেমনটাই স্পষ্ট দেখা যায়। সেখানে একজন মহিলা সাংবাদিকের উপস্থিতি লক্ষ্য করা যায় নি।

ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সাফাই (Amir Khan Muttaqi)
যদিও এই ঘটনার সাফাই দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানায়, এই প্রেস কনফারেন্স ডাকায় তাদের কোনও ভূমিকা ছিল না। তালিবান প্রতিনিধিরা নিজেরই বৈঠকের আয়োজন করেন।ভারতীয় সাংবাদিক গীতা মোহন ঘটনার তীব্র নিন্দা করে এক্সে হ্যান্ডেলে লেখেন, এধরণের একেবারেই মেনে নেওয়া যায় না।” সাংবাদিক সুহাসিনী হায়দার দাবি, “নারী-বিরোধী নীতিকে এবার ভারতে নিয়ে এল তালিবান।”
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও সরাসরি ভারত সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন, “তালিবান মন্ত্রীকে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ না-জানানোর অনুমতি দিয়ে মেরুদণ্ডহীনতার পরিচয় দিল দেশের সরকার।
