sankar ghosh
Bengal Liberty: বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষদের ত্রাণ বিলি করতে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছুটে গিয়েছিলেন। তাতেই যেন বিপদের খাড়া নেমে আসে তাঁদের ঘাড়ে। অভিযোগ, দুই বিজেপি নেতার ওপর নৃশংস হামলা চালায় দুষ্কৃতীরা। খনিক সুস্থ হতেই সেই নাগরাকাটায় ত্রাণ বিলি করতে ফের হাজির হলেন বিধায়ক শঙ্কর ঘোষ। ঠিক যেখানে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল।

দলের কথা মাথা পেতে নেবেন, স্পষ্ট বার্তা শঙ্করের (Sankar Ghosh)
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুষ্কৃতীদের হাতে হামলার শিকার হওয়ার পরপরই জানিয়েছিলেন, দল বললে ত্রাণ দিতে নাগরাকাটায় ফের পৌঁছে যাবেন তিনি। সেই কথারই কোনও নড়চড় হল না। শনিবারই ঘটনাস্থলে পৌঁছে, বিপদে পড়া মানুষদেরকে ত্রাণ দেন তিনি।
প্রসঙ্গত, গত সোমবার নাগরাকাটায় পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ওই দিন নদীর থেকে পাথর তুলে বিজেপি নেতাদের গাড়িতে ছুড়তে থাকে একদল দুষ্কৃতী। সেই সময় আক্রান্ত হন দুই নেতা। এক্সরে রিপোর্ট মোতাবেক, খগনের চোখের নীচের হাড়ে চিড় ধরছে। এখনও হাসপাতালে ভর্তি বলেই খবর। বিধায়ক শঙ্কর ঘোষের পোস্ট করা একটি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, সাংসদের মুখ চোখ থেকে গলগল করে রক্ত ঝরছে। এখানেই শেষ নয়, ভিডিওতে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে সরাসরি দায়ী বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘‘ গাড়ির কাচ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। খগেনদাকে নিয়ে দ্রুত হাসপাতালে যাচ্ছি।’’
