INS Vikrant
Bengal Liberty: দীপাবলির পবিত্র দিনে ইতিহাস গড়ল আরব সাগর। ভারতের গর্ব— INS বিক্রান্তের (INS Vikrant) ডেকে দাঁড়িয়ে দেশ দেখল শক্তি, শৃঙ্খলা ও প্রযুক্তিগত উৎকর্ষের এক অসাধারণ প্রদর্শনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত ছিলেন এই মহৎ অনুষ্ঠানে। ভারতীয় নৌবাহিনীর নানা যুদ্ধজাহাজ ও বিমান একত্রে তুলে ধরল দেশের সামরিক সক্ষমতার নতুন দিগন্ত। সংশ্লিষ্ট মহল মনে করছে, আরব সাগরে নৌবাহিনীর এই প্রদর্শনী এবং মোদির উপস্থিতি পাকিস্তানকে অনেক বার্তা দিল।

আজকের স্টিমপাস্ট (Steampast) অনুষ্ঠানে অংশ নেয় ভারতীয় নৌবাহিনীর একাধিক অত্যাধুনিক যুদ্ধজাহাজ — INS বিক্রান্ত (যেখান থেকে পর্যালোচনা করা হয়), INS বিক্রমাদিত্য, INS সুরত (চলতি বছর মুম্বইয়ে কমিশনড হয়), INS মোরমুগাও, INS চেন্নাই (২০২৩ সালের ফ্রান্সের বাস্তিল ডে উদ্যাপনে অংশ নেয়), INS ইম্ফল (মরিশাসের জাতীয় দিবসে অংশ নেয়), INS কলকাতা, INS তুশিল, INS টাবর, INS টেগ, INS বেতওয়া, INS দীপক এবং INS আদিত্য।
INS Vikrant থেকে আকাশে শক্তি ও নিপুণতার প্রদর্শনী
INS বিক্রান্ত থেকে আকাশে অনুষ্ঠিত হয় এক অসাধারণ ফ্লাইপাস্ট (Flypast)। যেখানে অংশ নেয় চেতক হেলিকপ্টার (জাতীয় পতাকা ও নৌবাহিনীর নিশানসহ), MH 60 R, সিকিং, কামভ 31, ডর্নিয়ার, P8I এবং মিগ 29K।
প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে
“INS বিক্রান্ত ভারতের গর্ব! এটি সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে নির্মিত দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। আমি স্মরণ করছি সেই দিনটিকে, যেদিন কোচিতে এটি নৌবহরে যুক্ত হয়েছিল। আজ দীপাবলির শুভ দিনে এখানে এসে আমি গর্বিত।”
