ladki bahin yojana scam
Bengal liberty : মহারাষ্ট্রে লাডকী বহন যোজনায় বড় সর দুর্নীতি ধরা পড়ল। সরকারি তথ্য অনুসারে, এই প্রকল্পের মাধ্যমে মাসে মহিলাদের দেড় হাজার টাকা করে দেয় সে রাজ্যের সরকার। তাতেই এবার অনিয়ম নজরে এল।

অভিযোগ, (ladki bahin yojana scam)
মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পে সুবিধা প্রাপকদের মধ্যে ১২ হাজার ৪৩১ জনই হল পুরুষ। তাদের অনুদান দিতে গিয়ে ২৪ কোটি ২৪ লাখ টাকা সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে। তেমনটাই জানিয়েছে মহারাষ্ট্রয়ের নারী ও শিশু কল্যাণ দফতর তরফ। দুর্নীতির আঁচ পেতেই পুরুষ সদস্যদের নাম বাতিল করেছে সংশ্লিষ্ট দফতর।
তবে কিভাবে এই দুর্নীতির চক্র কাজ করেছে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, গোটা বিষয়টা আতস কাঁচের তলায় আনতে গোয়েন্দা তদন্তের নির্দেশ দেবে মহারাষ্ট্র সরকার। উল্লেখযোগ্যভাবে, শুধু পুরুষ সদস্যই নয়, ওই প্রকল্পের সুবিধা নিয়ম বহির্ভূতভাবে ৭৭ হাজার ৯৮০ জন মহিলাও পেয়েছেন।
এখানেই শেষ নয়, এই প্রকল্পের সুবিধাভোগী ২৪০০ সরকারি কর্মচারীও। কিন্তু সরকারি কর্মচারীদের এই প্রকল্পে আবেদন করার নিয়ম নেই।এই ঘটনা এক বছর ধরে চলছে বলে অভিযোগ। এখন দেখার, এই অনিয়ম আটকাতে সে রাজ্যের সরকার কী করে?
