prasant kishor
Bengal liberty: বিহারের নির্বাচনী ইতিহাস ভোট ভাগের ও আসন সমঝোতার ক্ষেত্রে এক অদ্ভুত বৈষম্যের সাক্ষী।
২০১৫ সালের বিধানসভা নির্বাচন তার একটি উদাহরণ — এককভাবে বিজেপি ২৪.৪% ভোট পেলেও, আসন লাভের নিরিখে তৃতীয় স্থান অধিকারী ছিল। ২০২০ সালের নির্বাচনে এই সংবেদনশীলতা আরও স্পষ্ট হয়। এনডিএ ৩৭.২৬% ভোটে ১২৫টি আসন জেতে। অন্যদিকে মহাগঠবন্ধন ৩৭.২৩% ভোটে ১১০টি আসন নিজেদের নামে করে নেয়। দুই পক্ষের প্রাপ্ত ভোটের মধ্যে মাত্র ০.০৩% পার্থক্য দেখা যায়, ১৫টি আসনে ব্যবধানে।
এহেন রাজনৈতিক পটভূমিতে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (JSP)-র আবির্ভাব বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। যদিও দলটি শুরুতে ২৪৩টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে ছিল। তবে প্রার্থীর অভাবের কারণে ১১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিশ্লেষণ বলছে, JSP-র প্রভাব দুইভাবে পড়তে পারে — (Bihar election)
প্রথম হল ‘Spoiler’ হিসেবে। মহাগঠবন্ধনের অন্তত ৩০টি আসনে ক্ষতি করতে পারে পিকে দল। যা এনডিএ-কে পরোক্ষভাবে সুবিধা দেবে বলে মনে করছে অনেকেই।
দ্বিতীয় হল ‘Poacher’ হিসেবে। এটি বিজেপির উন্নয়ন-ভিত্তিক এজেন্ডার শহুরে ভোটকে টানতে পারে।
তবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, JSP-র উপস্থিতি মহাগঠবন্ধনের জন্য বড় চ্যালেঞ্জ। এনডিএ-র জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকি তৈরি করবে। রাজনীতি ধারণায় চলে। এখন দেখা আসন্ন নির্বাচনে পি.কে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে কি-না।

