West Bengal SIR
Bengal liberty: আগামীকাল বিকেল ৪:১৫ মিনিটে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্য-সহ দেশে এসআইআর বিজ্ঞপ্তি জারি করা সংক্রান্ত বিষয় নিয়ে এই সাংবাদিক সম্মেলন বলে খবর।

প্রসঙ্গত,(SIR)
২ নভেম্বর থেকে এ রাজ্যে এসআইআর শুরু হওয়ার কথা। ছট পুজো মিটতেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই মর্মেই আগামীকাল কমিশনের প্রেস কনফারেন্স।মূলত, সংশ্লিষ্ট তারিখকেই শিলমোহর দিতেএসআইআর সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন জারি করতে চলছে নির্বাচন কমিশন।কয়েকমাস ধরে রাজ্য-সহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছে কমিশনের শীর্ষ কর্তারা। আগামীকাল তারই প্রতিফলন দেখে যাবে।

