SIR
Bengal Liberty: সভাপতির বাড়িতে বসে ফর্ম বিলি বিএলও’র। এসআইআর প্রক্রিয়ার বেনিয়মের ভিডিও ভাইরাল হতেই ভ্যাবাচ্যাকা খেলেন বিএলও। হাতেনাতে ধরা পড়তেই না-জানার ভান ওই বুথ লেভেল অধিকারিকের।
এখনও নির্বাচন শুরুই হয়নি। তার প্রাক-কালে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় একের পর এক বেনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। ভাইরাল এক ভিডিওতে সেই দৃশ্যই দেখা গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের ভগবানগোলা ১ ব্লকের ৭০ নম্বর বুথের বিএলও আধিকারিক তৃণমূলের ওয়ার্ড সভাপতির মনিরুল ইসলামের বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম বিলির কাজ সারছেন। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের ফর্ম বিলি করার কথা।
অভিযোগ অস্বীকার (SIR)
অভিযোগ উড়িয়ে দিয়ে বিএলও মহম্মদ সোহেল হোসেন তাঁর বক্তব্য পেশ করেন। তিনি নাকি জানতেন না বাড়িটি ওয়ার্ডের সভাপতির। সেখানে বসে বেশি ফর্ম দেন নি তিনি। সংবাদমাধ্যমকে তেমনটাই বলেন অভিযুক্ত ওই আধিকারিক।
