SIR
Bengal Liberty: পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত সাড়ে ছয় কোটির বেশি ফর্ম দেওয়ার হয়েছে রাজ্যে। এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ দিন আগামী ৪ঠা ডিসেম্বর। এরপর ৯ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।

খসড়া তালিকার পাশাপাশি প্রকাশিত হবে আরও একটি তালিকা (SIR)
২০২৫ সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের প্রত্যেককেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম। যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন তাদের নাম উঠবে খসড়া ভোটার তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যারা এই ফর্ম করে জমা দেবেন না, নির্বাচন কমিশন তাদের নাম আরও একটি তালিকায় প্রকাশ করবে। অর্থাৎ খসড়া ভোটার তালিকা থেকেই বাদ চলে যাবে তাদের নাম। এই তালিকা কেবল প্রকাশ করা হবে, এমনটাই না। একইসঙ্গে কী কারণে নাম বাদ গেল সেটাও উল্লেখ থাকবে। অর্থাৎ কোন মৃত ভোটাররা স্বাভাবিকভাবেই এই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন না। তাদের নামগুলো ওই তালিকায় অন্তর্ভুক্ত হবে বলেই খবর।

