West Bengal SIR
Bengal Liberty: রাজ্যে এসআইআর-এর কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএলও আধিকারিকেরা। মাঝে মধ্যেই ফর্ম বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ আসছে।
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী,পূর্ব বর্ধমান ৯৭% ফর্ম বিলির কাজ শেষ।বাঁকুড়ায় ৯৫ % ফর্ম বিলি হয়ে গিয়েছে। হুগলি, পূর্ব মেদিনীপুর, কোচবিহারে বিএলওদের ৯৪% ফর্ম বিতরণ হয়ে গিয়েছে। কালিংপংয়ে ৯৩%। ঝাড়গ্রাম,জলপাইগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে ৯০ % ফর্ম বিলি এসেছে বিলওরা।
পূর্ব মেদিনীপুরে ৮৯% ফর্ম বিলি হয়েছে। পুরুলিয়া ৮৮%। দার্জিলিং, উত্তর দিনাজপুর ৮২% ফর্ম বিলিরে কাজ শেষ। নদিয়া, উত্তর ২৪ পরগনা ৮১%।হাওড়ায় ৮০ % ফর্ম বিলি হয়েছে খবর।বীরভূম, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার ৭৮% ফর্ম বিতরণ হয়েছে। মালদা, মুর্শিদাবাদ ৭৬%।
কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ৭৪% এনুমেরসন ফর্ম বিলি হয়েছে।দক্ষিণ দিনাজপুর ৭২%। কলকাতা উত্তর তুলনামূলক কম ৬৬% বিলি ফর্ম বিলি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর,গড়ে ৮৩.৫৭% ফর্ম বিতরণ হয়েছে। অনলাইনে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৭১ হাজার এনুমারেশন ফর্ম জমা পড়েছে।
