subhendu adhikari
Bengal Liberty: শাসক শিবিরে বিরুদ্ধে ফের নির্বাচনী জালিয়াতির অভিযোগ শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রায় ১৩ লক্ষ ২৫ হাজার ভোটারের ডেটায় গরমিল রয়েছে। বুধবার এই অভিযোগ জানিয়ে কমিশনে সেই সংক্রান্ত নথি পেনড্রাইভে জমা দিলেন বিরোধীদলনেতা।

শাসক শিবিরের জালিয়াতি ফাঁস, ৬৫ জন BLO-র গ্রেফতারির দাবি শুভেন্দুর (subhendu adhikari)
এদিন সাংবাদিকদের কাছে শুভেন্দু অভিযোগ করেন , ডাবল এন্ট্রি – ট্রিপল এন্ট্রিসহ একই ভোটারের নাম একাধিকবার রয়েছে তালিকায়। এমনকী মৃত ব্যক্তিদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।
দুর্নীতিরে প্রসঙ্গ তুলে শাসক শিবিরের বিরুদ্ধে তাঁর মন্তব্য’, নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তাই তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে।’ ৬৫ জন BLO-র বিরুদ্ধে FIR দায়ের করার দাবি তোলেন শুভেন্দু অধিকারীর।
সাংবাদিকদের বিরোধীদল নেতা জানান, কমিশন সূত্রে তিনি ১৩ লাখ নন আধার মৃত, ৩৩ লক্ষ আধার হোল্ডার মৃতের খবর পেয়েছেন।
