Red Fort Reopen For Visitors
Bengal Liberty: রবিবার থেকে ফের খোলা হচ্ছে লালকেল্লা। শনিবার এক বিবৃতিতে তেমনটাই জানল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে আজই লালকেল্লা মেট্রো স্টেশনের ২ ও ৩ নম্বর গেট খুলে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে ও নাগরিক নিরাপত্তার কারণে এই ক’দিন দুটিই গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ছিল।

প্রসঙ্গত,(Delhi blast)
গত সোমবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে। যার ফলে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লির মাটি। মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকের পর বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসীবাদী হামলার’ তকমা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না, শাহ-মোদী দুজনের মুখে একই হুঙ্কার শোনা গিয়েছে।সেইমতোই তদন্তের গতি দ্রুত এগোচ্ছে। দেশের বেশ কিছু রাজ্যে জঙ্গিরা ছড়িয়ে ছটিয়ে রয়েছে। হরিয়ানা- কাশ্মীর-বাংলা-উত্তর প্রদেশে সহ একাধিক রাজ্যের অপরাধীরা ঘাঁটি গেড়ে রয়েছিল বলে তদন্তে ধরা পড়েছে।
