shreyasi singh-rama nishad
Bengal Liberty: বিহারে উপমুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে রাজনৈতিক মহলে ঘনীভূত হয়েছে বিস্তর জল্পনা।
দিল্লি বিধানসভা নির্বাচনে নারীদের বিপুল সমর্থন পাওয়ার পর বিজেপি এবার বিহারেও ‘উইমেন কার্ড’ খেলতে চাইছে এনডিএ। মহিলা ভোটের বেশির ভাগটাই গিয়েছে এনডির ঘরে। কেন্দ্রীয় বিজেপি সূত্রে খবর, মহিলা ভোটব্যাঙ্ককে আরও দৃঢ় করতে জোটের অভ্যন্তরে মহিলা বিধায়ককে উপমুখ্যমন্ত্রী করার আলোচনা চলছে। তারা এমন একজন নেত্রীকে সামনে আনতে উদ্যোগী, যিনি একাধারে উচ্চবর্ণ থেকে সমর্থন পাবেন। পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণির মাঝেও গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবেন। এই দৌড়ে এগিয়ে রয়েছে দুই জনের নাম— জামুইয়ের বিধায়ক শেয়াসি সিংহ ও আওরাইয়ের বিধায়ক রমা নিশাদ।

দু’ই মহিলা বিধায়কের পরিচয় (bihar deputy chief minister)
শ্রেয়সী সিংহ— আন্তর্জাতিক স্তরের শুটার। বিরাট অঙ্কের ব্যবধানে বিজেপির হয়ে জয়ী হন তিনি। উচ্চবর্ণের প্রতিনিধিত্ব, নারী নেতৃত্ব এবং আগ্রাসী রাজনৈতিক ভঙ্গি— সব মিলিয়ে শ্রেয়সীর নাম গুরুত্ব পাচ্ছে। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিংহ ও প্রাক্তন সাংসদ পুতুল কুমারীর কন্যা তিনি।
অন্যদিকে, রমা নিশাদ— আওরাইয়ের বিধায়ক ও প্রাক্তন সাংসদ অজয় নিশাদের স্ত্রী রমা। জেলার মধ্যে সর্বোচ্চ ভোটে জিতেছেন তিনি। গত বিধানসভা নির্বাচনেও প্রাপ্তভোটের নিরিখে রেকর্ড গড়েছিলেন রমা। তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হলে অতিপিছিয়ে পড়া শ্রেণির প্রতি শক্তিশালী রাজনৈতিক বার্তা যাবে বলে ধারণা গেরুয়া শিবিরের। কার নাম চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
