Dharmendra
Bengal Liberty: ৮৯ বছর বয়সে পৌঁছে, মুম্বাইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ পেয়ে বহু বলিউড তারকা ও পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন পবন হংস শ্মশানে। অভিনেত্রী ঈশা দেওল’কে শ্মশান চত্বরে দেখা গিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে শ্মশান প্রাঙ্গণে পৌঁছন ঈশা।
খনও পর্যন্ত তিনি কোনও প্রতিক্রিয়া জানান নি।উল্লেখ্য, গত সপ্তাহেই বাবার ভুয়া মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঈশা। পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা সুস্থ আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। একইসঙ্গে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তোপ দেগে তিনি লেখেছিলেন, ‘মিডিয়া অপপ্রচার করছে।’
জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবর মাসে ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পর ১২ নভেম্বর তাঁকে বাড়ি আনা হয়।
