BLO protest
Bengal liberty: বিএলও দের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান। প্রশ্নের মুখে পড়তেই সাংবাদিকের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লেন দায়িত্ব প্রাপ্ত এক আধিকারিক।

ঘটনা হল (SIR)
সোমবার বিএলও’রা তাঁদের কাজের সমস্যার কথা জানাতে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে ইলেকশন কমিশনের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে আচমকাই ক’জন বিলও ‘জয়বাংলা’ স্লোগান দিতে শুরু করলেন। এরপর সাংবাদিকরা তাঁদের এহেন স্লোগান তোলার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করায় জবাবে এক বিলও বলেন, ‘আমারা আমাদের অধিকার নিয়ে লড়াই করছি।’ পাশ দিয়ে আরও এক ব্যক্তি যুক্তি দেন, ‘বাংলার জয় হবে, সেকারণে তাঁরা জয় বাংলা স্লোগান তুললেন।’ নিজের পরিচয় দিতে গিয়ে ওই ব্যক্তি জানান তিনি বিএলও নন, সরকারি কর্মচারী।
