SIR
Bengal Liberty: বিএলও’দের অভিযোগ, অনেকেই কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন। এরপরেই প্রশ্ন উঠেছিল, যদি কোনও বিএলও কাজ করতে করতে অসুস্থ হয়ে পরেন, তখন কীভাবে কাজ সম্পন্ন হবে? সোমবার সেই প্রশ্নেরই উত্তর দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের বলেন, “বিএলও অ্যাপয়েন্টমেন্ট জেলা স্তর থেকে হয়েছে। এক্ষেত্রে কোনও বিএলও অসুস্থ হলে পরিবর্তন করার কাজটা জেলা ডিইও কিংবা ইআরও নিজেরাই করতে পারেন।” একই সঙ্গে তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে আমি সবকটা কেসেই অ্যাপ্রুভাল দিয়ে দেব। আগেই ডিইওদেরকে বলে দেওয়া হয়েছে।’

নির্ধারিত সময়ে কাজ শেষ না-করতে পারলে কি শোকোজ করা হবে বিএলওদের?(SIR)
বিএলও’রা যদি সময় মত কাজ শেষ না-করতে পারে, ‘তখন কি শোকোজ করা হবে সংশ্লিষ্ট বিএলও’কে বা শাস্তি দেওয়া হবে? এদিনের সাংবাদিক বৈঠকে এই প্রশ্নও ওঠে। জবাবে কমিশনার বলেন,”যদি কেউ উদ্দেশ্যপ্রনোদিতভাবে কোনও কিছু না-করে থাকে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। অনিচ্ছাকৃত কিছু ভুল হলে সেটা সংশোধন করার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত এই রাজ্যে কোনও বিএলও-দের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরাও চাই না কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে। তবে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কারসাজি করে তাহলে কমিশন ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
