Subhendu Adhikari
Bengal Liberty: রাজ্যে কনস্টবল নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও উঠল দুর্নীতির অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, নিয়োগ পরীক্ষায় ব্যবহৃত ওএমআর শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর থাকা বাধ্যতামূলক হলেও অনেক ক্ষেত্রেই তা পাওয়া যায়নি। তাঁর অভিযোগ, এই অনিয়মের ফলে স্বজনপোষণ অথবা বেআইনি ভাবে নিয়োগ বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
পরীক্ষার্থীদের উদ্দেশে শুভেন্দুর বার্তা, গতকাল যাঁদের থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে।, তাঁদের পরীক্ষাকেন্দ্রে বসে থাকা উচিত ছিল।

সত্যম রায়চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর (subhendu adhikari)
একই সঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীর বিরুদ্ধেও সুর চড়ান বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, দুর্নীতির আশ্রয়ে বছরে প্রায় ১,০০০ কোটি টাকার ব্যবসা করছেন সত্যম রায়চৌধুরী।
বিরোধীদলনেতার এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা শুরু হলো বলে।

