CHC's verdict on 32 thousand primary techers case
Bengal Liberty: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন ৩২ হাজার শিক্ষক। এই মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্ট। যদিও আদালত স্বীকার করেছে যে নিয়োগে দুর্নীতি হয়েছিল। তবে শিক্ষকদের পরিবারের কথা বিবেচনা করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পূর্বের রায় খারিজ কোর্টের।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ (CHC’s verdict on 32 thousand primary techers case )
এদিন হাইকোর্টের তরফে জানানো হয়, ৯ বছর চাকরি করার পর পরিবারের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে। কয়েকজনের জন্য সমগ্র নিয়োগ প্রক্রিয়ার কোনও ক্ষতি করা যাবে না।
প্রসঙ্গত, ২০১৪ সালের ‘টেট’-এর ভিত্তিতে ২০১৬-তে প্রাথমিক স্কুলগুলোতে ৪২,৫০০ শিক্ষক নিয়োগ হয়। যদিও, পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে, নিয়োগপ্রক্রিয়ায় বেনিয়ম, দুর্নীতির ছিল। তার প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এমনই পর্যবেক্ষণ।
