exclude bengal 35 castes from the Central OBC list
Bengal Liberty: ওবিসি তালিকা থেকে পশ্চিমবঙ্গের ৩৫টি জনগোষ্ঠীকে বাদ দিতে বলেছে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন (ncbc)।তেমনটাই জানাল কেন্দ্র।
ঘটনা হল exclude bengal 35 castes from the Central OBC list
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার লোকসভায় এ প্রসঙ্গ উত্থাপনের পর মঙ্গলবার তাঁর প্রশ্নের লিখিত জবাব দেয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক।
সংসদ জানতে চান, ২০১১ সালে কি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় ওবিসি তালিকায় মোট ৪৬টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছিল? সেইসঙ্গে প্রস্তাবিত জনগোষ্ঠীর মধ্যে ৩৭টিকে কি পরে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাও প্রশ্ন করেন তিনি। কলকাতা হাই কোর্টের ওবিসি শংসাপত্র মামলার প্রসঙ্গও টেনে তিনি আরও জানতে চান, কতগুলি জনগোষ্ঠী ওই তালিকা থেকে বাদ যেতে পারে? এছাড়া এনসিবিসি কী পদক্ষেপ করেছে সেই বিষয়েও জানতে চান সাংসদ।
জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী বিএল বর্মা জানান, পশ্চিমবঙ্গের জন্য ৪৬টি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় যুক্ত করার জন্য সুপারিশ করেছিল। এনসিবিসি থেকে ৩৭টি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছিল ২০১১ সালে। সেই মতো ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গের ৩৫টি জনগোষ্ঠীকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেছিল এনসিবিসি।
গত বছরের ২২ মে ওবিসি ইস্যুতে প্রথম গুরুত্বপূর্ণ রায় দেয় কলকাতা হাই কোর্ট। রায়ে জানানো হয়, ২০১০ সালের পরে রাজ্যের ওবিসি তালিকায় যেসব সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলির স্বীকৃতি বাতিল করা হবে। একই সঙ্গে ২০১০ সালের পর দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্রও অকার্যকর ঘোষণা করে আদালত। এর আগে রাজ্যে মোট ৬৬টি সম্প্রদায় ওবিসি হিসেবে স্বীকৃত ছিল।
আদালত আরও নির্দেশ- সামাজিক অর্থনৈতিক এবং পেশাগত দিক বিশ্লেষণ করে নতুন করে সমীক্ষা চালিয়ে ওবিসি তালিকা তৈরি করতে হবে। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার সমীক্ষা সম্পন্ন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধেও আবার মামলা হয় হাই কোর্টে। পরবর্তীতে ১৭ জুন আদালত ওই নতুন বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে।এর পর রাজ্য সরকার হাই কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
