Sonia-Rahul Gandhi join Protest
Bengal Liberty: শীতকালীন অধিবেশনের মধ্যেই চারটি নতুন শ্রম বিধি (Labour Codes) বাতিলের দাবিতে আজ সংসদ ভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সাংসদরা। এই বিক্ষোভে যোগ দিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, যার মধ্যে ছিলেন সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
শীতকালীন অধিবেশনের মধ্যেই চারটি নতুন শ্রম বিধি (Labour Codes) বাতিলের দাবিতে আজ সংসদ ভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন ‘ইন্ডিয়া’ (INDIA Bloc) জোটের সাংসদরা। এই বিক্ষোভে যোগ দিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, যার মধ্যে ছিলেন সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রতিবাদের কারণ (Sonia-Rahul Gandhi join Protest)
বিরোধী জোটের দাবি, এই চারটি শ্রম বিধি শ্রমিকদের অধিকার খর্ব করে দেশে “কর্পোরেট জঙ্গল রাজ” প্রতিষ্ঠা করতে চাইছে। বিক্ষোভ চলাকালীন সাংসদদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “কর্পোরেট জঙ্গল রাজ নয়—শ্রমিকদের ন্যায় চাই”।
উপস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্ব
এদিনের বিক্ষোভে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এবং প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi) উপস্থিত ছিলেন। জোটের অন্যান্য দলের সাংসদরাও হাতে ব্যানার নিয়ে এই প্রতিবাদে অংশ নেন।
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে অচলাবস্থা চলছে। এর আগে বিরোধী দলগুলি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision – SIR) নিয়ে আলোচনার দাবিতে সরব হয়। সরকার আগামী ৯ ডিসেম্বর নির্বাচন সংস্কার নিয়ে আলোচনার প্রস্তাবে সম্মত হওয়ার পরই এই বিক্ষোভটি সামনে এল।
